সাবধান! গরম পানিতে মধু মেশাবেন না

সাবধান! গরম পানিতে মধু মেশাবেন না

 

 


কোখায় পাবেন খাঁটি মধু

একটি উপকারী প্রাকৃতিক উপাদান মধু। আমরা অনেকেই সকালে গরম পানিতে মধু মিশিয়ে খেয়ে থাকি। মনে করা হয়, এভাবে মধু খেলে শরীর চাঙ্গা হয় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়।


আপনার কি এমন অভ্যাস রয়েছে? তবে তা আজই বন্ধ করুন। আয়ুর্বেদীয় চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, এভাবে গরম পানিতে মধু মিশিয়ে খাওয়া বিষের সমান। আয়ুর্বেদ শাস্ত্র কখনো এটি সমর্থন করে না।


আয়ুর্বেদ কী বলে?


আয়ুর্বেদ পদ্ধতি অনুযায়ী, মধু তখনই উপকারী যখন এটি প্রাকৃতিক অবস্থায় থাকে। অন্যদিকে, গরম মধু শরীরে বিষাক্ত পদার্থ উৎপন্ন করে। যার ফলে হজম প্রক্রিয়াসহ বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। গরম করা মধু ধীরে ধীরে শরীরে মিশে যায় এবং একসময় বিষে পরিণত হয়।


দূরে থাকা উচিত সুপারমার্কেট থেকে কেনা মধু থেকেও


সুপারমার্কেট থেকে আমরা যে মধু কিনি তাও খুব একটা স্বাস্থ্যকর নয়। কেননা, সাধারণত এটি চরম তাপমাত্রায় প্রক্রিয়াজাত হয়। এ সময় এটি বিষাক্ত উপাদানে পরিণত হয়। পরবর্তী সময়ে তা গরম পানিতে মিশিয়ে খেলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।


তাহলে কীভাবে খাবেন?


অবশ্যই মধু একটি উপকারী উপাদান। কিন্তু এটি খেতে হবে সঠিক নিয়মে। মধু খাওয়ার সঠিক পদ্ধতি হলো এটি মূল উৎস থেকে সংগ্রহ করতে হবে এবং খেতে হবে কাঁচা। ঘুমানোর আগে যদি মধু দিয়ে এক গ্লাস দুধ পান করতে চান, তবে নিশ্চিত হয়ে নিন তা পুরোপুরি ঠান্ডা কি না।


আরও পড়ুন- খাঁটি মধু চিনবেন যেভাবে    অখবা  কোখায় পাবেন খাঁটি মধু


প্রশ্ন জাগতে পারে, কেন মধু গরম পানি বা দুধে মেশানো যাবে না। এর পেছনেও রয়েছে যথেষ্ট বৈজ্ঞানিক কারণ। মধুর তাপ বাড়ালে এটি ৫-হাইড্রক্সাইমিথাইলফুরফুরাল বা এইচএমএফ নামের রাসায়নিক উৎপন্ন করে যা ক্যানসারের কারণ হতে পারে।


গরম দুধ বা পানিতে মধু মেশালে তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। তাই প্রাকৃতিক মধু খাওয়ার চেষ্টা করুন এবং তা স্বাভাবিক তাপমাত্রায়।

Post a Comment

0 Comments