শীতে সর্দি-কাশি, থেকে বাঁচতে খেয়ে দেখুন মধু, ১০০% কার্যকরী

 



শীতের শুরুতে সর্দি-কাশি খুব সাধারণ রোগ। শীতের সময়ে এই রোগে বেশি মানুষ আক্রান্ত হয়ে থাকে। তবে এই রোগে ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। ঘরোয়া উপায়ে এ রোগ ভালো হয়।   



সর্দি-কাশি হলে খেয়ে দেখতে পারেন মধু। নিয়ম মেনে মধু খেলে খুব সহজে সর্দি-কাশি ভালো হয়।

মধু কাশি কমাতে সাহায্য করে। যষ্টিমধু ভেতর থেকে কফ বের করার পাশাপাশি গলাকে পরিষ্কার করে। তবে এখন প্রশ্ন হলো¬– মধু কীভাবে খাবেন। অবশ্যই খাঁটি মধু হতে হবে

কোখায় পাবেন খাঁটি মধু


যেভাবে খাবেন মধু-


১. এক গ্লাস কুসুম গরম পানিতে ২ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ চা চামচ আদার রস মিশিয়ে প্রতিদিন  সকাল ও সন্ধ্যায় খেলে এতে সর্দি-কাশি সমস্যা দূর হবে। 


২. রাতে ঘুমানোর আগে গরম দুধের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এতে উপকার পাবেন। 


৩. দিনে ৩ বার করে ১ টেবিল চামচ মধু খেলেও কাশি নিয়ন্ত্রণে থাকে।


৪. এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ গোল মরিচের গুঁড়া ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে দিনে ৩ বার খেতে পারেন। 


৫. চায়ের সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ আদার রস মিশিয়ে খেলেও সর্দি ও কাশি ভালো হয়। 


৬. ১ টেবিল চামচ মধুর সঙ্গে সমপরিমাণ বাসকপাতার রস মিশিয়ে খেলে সর্দি ও কাশি সেরে যায়।


৭. এক চা চামচ তুলসী পাতার রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে খেতে পারেন। এত উপকার পাবেন।


৮. ১ বছর বয়সের নিচে শিশুদের মধু না খাওয়ানো ভালো।   অবশ্যই খাঁটি মধু হতে হবে

কোখায় পাবেন খাঁটি মধু


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Post a Comment

0 Comments